বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে ১৭৫ পিস ইয়াবাসহ পুলিশের বরখাস্তকৃত এক পুলিশ কনস্টেবল ও তার সহযোগীকে
গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১৯ ফেব্রুয়ারি) বুধবার রাতে নাটোর সদরের জংলি এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার দুইজনকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের পুলিশের বরখাস্তকৃত কনস্টেবল উজ্জ্বল হোসেন ও মকবুল হোসেনের ছেলে মো. মাসুদ রানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯ টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জংলী আদর্শ গ্রামের মো. হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তার উপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। পুলিশকে দেখে দুই ব্যক্তি পালিয়ে যাবার চেষ্টা করে। ডিবি পুলিশের সদস্যরা দৌড়ে তাদের ধরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে উজ্জল হোসেনের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বরখাস্তকৃত এক পুলিশ সদস্যসহ তার সহযোগীকে ১৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে দুইজনকে আদালতে সোপর্দ করলে আদালত তাজের ষ জেল হাজতে প্রেরণ করেন।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments