মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলম : মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবার) ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকলের মাঝে ফলাফল ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে আব্দুস সালাম ব্যাপারী (ছাতা ) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। আর হাওলাদার শহিদুল ইসলাম (কলস )প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবুল বাসার ব্যাপারী, আবুল বাসার মৃধা, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক দুলাল মোল্যা, দপ্তর সম্পাদক শুক্কুর, ক্রীড়া সম্পাদক বেল্লাল শেখ, সদস্য মোঃ লিটন, মিলন, এমরান,খলিলুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, প্রিজাইডিং অফিসার জামায়াত নেতা মোঃ ইয়াকুব আলী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপি নেতা মোঃ শাহজাহান ফকির। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৩২জন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবর রহমান মানিক বলেন, শান্তিশৃঙ্খার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments