ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এক বিবৃতিতে নারায়ণগঞ্জে গ্রেফতারকৃত শ্রমিক নেতা মো. মাসুদ ও মো. রিফাত হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউনাইটেড নিটওয়্যার্স লি.-এর মালিকপক্ষ বর্ধিত মজুরি বাস্তবায়ন না করে এবং ঈদের আগে বোনাস পরিশোধ না করে উপরন্তু ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে শ্রমিকদেরকে হুমকি-ধামকি প্রদর্শন করেন। যার প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ আন্দোলন পরিচালনা করেন। আন্দোলনের ফলে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছিল। মালিক শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে দমন করতে সেই আন্দোলনে নেতৃত্ব দানকারী শ্রমিকনেতা মো. মাসুদ ও মো. রিফাত হোসেনসহ শ্রমিকদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।
নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ত্রিপক্ষীয় সম্পাদিত চুক্তি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী গার্মেন্ট শিল্পে তীব্র আন্দোলনের মাধ্যমে এহেন ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে। তার ফলে যদি শিল্পের কোনো প্রকার উৎপাদন ব্যহত ও ক্ষতি হয় এর দায় উক্ত কারখানার মালিককেই নিতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
সব মন্তব্য
No Comments