ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎস্বাধীন রয়েছে।
রাজধানী ঢাকায় ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছে । গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও কোন মৃত্যু নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১ হাজার ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৩৯১ জন।
স্টাফ রিপোর্টার: ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি) এর উদ্যোগে আজ রবিবার ১৪ জুন ২০২৬ইং তারিখে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ এক র্যালির আয়োজন করে। ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৫ জন। ১৫ মার্চ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১২ জুন সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৬ জন। ...
সব মন্তব্য
No Comments