ডেস্ক রিপোর্টঃ শহীদবুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ৩দিনব্যাপি কর্মসুচি ঘোষনা করেছে।
শ্রদ্ধা নিবেদন কর্মসুচি: শহীদ বুদ্ধিজীবী দিবসে আগামী ১৪ ডিসেম্বর বুধবার ভোর সাড়ে ৬টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে।
আলোচনা সভা: জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভার কর্মসূচি গ্রহণ করেছে।
শ্রদ্ধা নিবেদন কর্মসুচি: জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মহান বিজয় দিবসে আগামী ১৬ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৫:৩০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব ফেডারেশনের আয়োজনে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও গণশুনানির মাধ্যমে জ্বালানির মূ ...
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
সব মন্তব্য
No Comments