জলবদ্ধতায় আগামী দিনের ফসল উৎপাদনের সংকটে সিপিবির উদ্বেগ

প্রকাশ : 18 Jul 2025
জলবদ্ধতায় আগামী দিনের ফসল উৎপাদনের সংকটে সিপিবির উদ্বেগ

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে জলবদ্ধতা, মানুষের দুর্ভোগ, আগামী দিনের ফসল উৎপাদনের সংকটে উদ্বেগ প্রকাশ করে, বিকল্প ব্যবস্থাপনায় বীজতলা নির্মাণ ও জলবন্দী মানুষকে সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিপিবি সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ উপলক্ষে আজ ১৮ জুলাই ২০২৫, প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়েছে। অন্যদিকে জলবদ্ধতা থাকায় এবং কোথাও কোথাও স্থায়ী রূপ লাভ করায় ফসলের উৎপাদন, বীজতলা উৎপাদন ব্যাহত হচ্ছে।

এ অবস্থার অবসানে জলবন্দি মানুষকে সরাসরি সহায়তা এবং বীজতলা নির্মাণের জন্য স্থানীয়ভাবে বিকল্প জায়গায় দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের নানা সংকটের মধ্যেও ফসলের লাভজনক দাম না পেয়ে, প্রয়োজনীয় মজুরি না পেয়ে দেশের প্রকৃত কৃষক এবং খেতমজুররা উৎপাদন অব্যাহত রেখেছেন। যা দেশের মানুষকে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রতি মুহূর্তে সহায়তা করে যাচ্ছে। অথচ এসব মানুষকে পর্যাপ্ত সহায়তা ও স্থানীয় এলাকার বাস্তবতা বিবেচনা করে ফসল উৎপাদনে বিকল্প পথ নির্দেশনা যথাযথভাবে দেখা যাচ্ছে না। কি অবস্থা অবসান ঘটাতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, আমাদের সকলকে মনে রাখতে হবে কোন কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দেশ ভিন্ন সংকটে পড়বে।

 

বিবৃতিতে দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে, উৎপাদন খরচ কমাতে, উৎপাদিত ফসলের বাজেট যত করণ ও লাভজনক দাম নিশ্চিত করতে, কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।


সম্পর্কিত খবর

;