আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন থেকে ১ জুলাই প্রকাশিত বার্তাসংস্থা রয়টার্সের সূত্র মতে - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১ জুলাই ২০২৫) যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, DOGE)-কে পরামর্শ দিয়েছেন যে টেসলা (TSLA.O) এর সিইও ইলন মাস্কের কোম্পানিগুলিকে দেয়া ভর্তুকির বিষয়টি খতিয়ে দেখা উচিত যা মার্কিন সরকারের ব্যয় সাশ্রয়ের জন্য অবশ্যম্ভাবী ।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক সোমবার ট্রাম্পের ব্যাপক কর-কর্তন এবং ব্যয় বিলের পুনরায় সমালোচনা করার পর মি. ট্রাম্প এই মন্তব্য করলেন ।
মি. ট্রাম্প ফেডারেল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-কে উল্লেখ করে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, "ইতিহাসের যেকোনো মানুষের চেয়ে ইলন হয়তো বেশি ভর্তুকি পেয়ে থাকতে পারেন এবং ভর্তুকি ছাড়া, ইলনকে সম্ভবত ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। এভাবে আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকে প্রশ্রয় দেয়া নয় বরং আমাদের দেশকে তার নিজের ভাগ্য বদলাতে পারতে হবে। সম্ভবত আমাদের DOGE-কে এই ভর্তুকির বিষয়টি আরো তীক্ষ্ণ, কঠোর ও গভীরভাবে নজরদারি করার জন্য বলা উচিত! কেননা আমাদের বাঁচাতে হবে প্রচুর অর্থ!!!" ।
ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায়, মাস্ক তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ বলেছেন, "আমি আক্ষরিক অর্থেই বলছি সব ভর্তুকি বাদ দেন। এখনই।"
ট্রাম্প পূর্বে জুনের শুরুতে বিলটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে মাস্ককে প্রদান করা সরকারি ভর্তুকি এবং এই সংক্রান্ত করা চুক্তিগুলি বাতিল করার হুমকি দিয়েছিলেন, যে সম্পর্কে নির্দলীয় বিশ্লেষকরা এই মতামত ব্যক্ত করেছেন যে, এই সকল ভর্তুকি ও বিভিন্ন সুবিধা মার্কিন ঋণের বোঝা প্রায় তিন ট্রিলিয়ন ডলার ($) বাড়িয়েছে।
মাস্কের ব্যবসার মধ্যে রকেট কোম্পানি এবং সরকারি ঠিকাদার স্পেসএক্স, ফেডারেল চুক্তির মাধ্যমে যেখানে সরকারের প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে এবং এর স্যাটেলাইট ইউনিট স্টারলিংকও রয়েছে।
ট্রাম্পের সাথে তার বিরোধের ফলে টেসলার বাজারেও ধ্বস নামে। ৫ জুন বৈদ্যুতিক গাড়ি কোম্পানি-টেসলার শেয়ারের বাজার মূল্য প্রায় ১৫০ বিলিয়ন ডলার হ্রাস পায়, যা কোম্পানির ইতিহাসে একদিনের মধ্যে সবচেয়ে বড় দর পতন। সেই অবস্থা থেকে উত্তরণের পথ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টে টেসলার শেয়ারের লেনদেন ৫% কমে যায়।
মি. ট্রাম্পের ব্যাপক কর কর্তন ও ব্যয় বিল নিয়ে জুনের শুরুতে পূর্বের বিরোধের কয়েক সপ্তাহের নীরবতা শেষে সিনেটে এই বিলের প্যাকেজটি গ্রহণের সময় মাস্ক শনিবার আবার বিতর্কে যোগ দিয়ে এক্স-এর একটি পোস্টে এটিকে "সম্পূর্ণ উন্মাদনা এবং ধ্বংসাত্মক" বলে অভিহিত করেন। সোমবার (৩০ জুন ২০২৫) তিনি বলেন যে আইন প্রণেতাদের মধ্যে এখন ব্যয় কমানোর জন্য প্রচারণা চালালেও পূর্বে যারা একে সমর্থন করেছিলেন—"তাদের এখন লজ্জায় নিজেদের মাথা লুকানো উচিত!"
মাস্ক আরো যোগ করেন, "এবং তারা পরের বছর তাদের প্রাথমিক মূল্য হারাবে যদি এটি এই পৃথিবীতে আমার শেষ কাজ হয়" ।
মাস্ক আবারও একটি নতুন রাজনৈতিক দলের উত্থানের আহ্বান জানিয়েছেন এই বলে যে, উত্থাপিত এই বিল ইঙ্গিত দিচ্ছে —"আমরা একটি একদলীয় দেশে বাস করি-পোর্কি পিগ পার্টি!!"
কংগ্রেসের উপর মাস্কের কতটা প্রভাব রয়েছে বা বিলটি পাসের উপর তার মতামতের কী প্রভাব পড়তে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে রিপাবলিকানরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ট্রাম্পের সাথে তার বারবার ও লাগাতার বিরোধ ২০২৬ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করার সম্ভাবনাকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–কে ঘিরে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ...
আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৬২ দিনের তীব্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা আনুষ্ঠানিকভাবে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক বক্তব্যে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমা ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ইউক্রেনীয় পক্ষের দাবি, বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল বন্দর ও দেশের অভ্যন্তরের একটি বড় শোধনাগ ...
সব মন্তব্য
No Comments