স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের বিকাশ ঘটে। বিতর্কের মাধ্যমে দেশ ও বিশ্বকে কীভাবে দেখা হয়, তা জানা ও তুলে ধরা সম্ভব।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, “মুহসীন হলের সকল শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে আজ এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আজ আমি মেধাবীদের সামনে উপস্থিত হয়েছি।”
তিনি বলেন, আমিও মুহসীন হলের ছাত্র ছিলাম। “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছো, তোমরাই আগামী দিনে বাংলাদেশ ও বিশ্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে। আমি বিশ্বাস করি, যারা বিতর্কের সঙ্গে যুক্ত আছো, ভবিষ্যতে তোমরা অনেক কিছু করবে এবং দেশকে বিশ্বের কাছে তুলে ধরবে।”
ডেপুটি স্পীকার বলেন, “আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিতর্ক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি বিনয়ের সঙ্গে তা গ্রহণ করব। মহান জাতীয় সংসদেও আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ রইল।”
বিতর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিতর্ক যেকোনো বিষয় নিয়ে হতে পারে। আমরা দেশ ও বিশ্বকে কীভাবে দেখি, তা বিতর্কের মাধ্যমে জানা যায়। দুই পক্ষ তাদের যুক্তি ও মতামত তুলে ধরে। তাই বিতর্কে কোনো পক্ষই প্রকৃত অর্থে পরাজিত নয়; বরং সবাই বিজয়ী। কারণ বিতর্ক শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, এটি মেধা, যুক্তি, চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রতিযোগিতা।”
জাতীয় সংসদের দায়িত্বের কথা উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন, “মহান জাতীয় সংসদের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। জনগণের স্বার্থে আইন প্রণয়নে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা জাতীয় সংসদকে শুধু রাবার স্ট্যাম্প হিসেবে দেখতে চাই না। আমরা একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।”
তিনি বলেন, “বাংলাদেশ গড়ার জন্য ১ হাজার ৪০০ তাজা প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে। দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, অধ্যাপক শাহ শামীম আহমেদ, মোঃ হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ সাজিদ হাসান, সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত, মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মোজাহিদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অতিথিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments