বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ধরনের ঘুষখোরি, লুটপাট এসব করেন, যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় মিডিয়া দৈনিক ভোলা টাইমস, চ্যানেল আই অনলাইন ও প্রথম আলোর ভোলা প্রতিনিধির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
রিজার্ভ চুরি ও বিচার না হওয়া নিয়ে ক্ষোভ:
স্পিকার বলেন, অনিয়ম ও দুর্নীতিযুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিগত আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুণ্ঠন করেছে। বিদেশ থেকে আসা সব সহায়তা এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা পর্যন্ত চুরি করে ফিলিপাইনে পাচার করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ফিলিপাইনে যারা এই অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা সবাই এখন কারাগারে আছে, কিন্তু বাংলাদেশে এ ঘটনায় জড়িতদের কোনো বিচার হয়নি।
তিনি বলেন, ‘যেসব অন্যায়-অবিচারের বিচার সব দেশে জনগণের চাওয়া ছাড়াই হয়, বাংলাদেশে দিনরাত কান্নাকাটি, বছরের পর বছর কান্নাকাটি করেও এই অপরাধের কোনো বিচার হয় না।’
আওয়ামী লীগের দুর্নীতির চিত্র:
আওয়ামী লীগ আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে স্পিকার বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা দেশের সর্বনাশ করে গেছেন। উদাহরণ হিসেবে তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা উল্লেখ করে বলেন, তার শুধু লন্ডনেই ৩৬০টি বাড়ি পাওয়া গেছে; পাশাপাশি দুবাই ও আমেরিকায়ও তাদের সম্পদ রয়েছে। দেশের জনগণের টাকা লুণ্ঠন করে এভাবে বিদেশে পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের দোসররা এখনো প্রশাসনে বহাল তবিয়তে বসে আছে, যার কারণে প্রকৃত চিত্র এখনো জনগণের কাছে ভালোভাবে পৌঁছাচ্ছে না।
৫ আগস্ট ও ভারত প্রসঙ্গে:
স্পিকার বলেন, ৫ আগস্ট এমন একটি অভ্যুত্থান ছিল যে, শেখ হাসিনার সঙ্গে প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতিবও পালিয়েছেন। আপনারা এ ধরনের দলকে কখনো সমর্থন করবেন না। তারা যাতে বাংলাদেশের মাটিতে আসতে না পারে, সেজন্য সবাই সতর্ক থাকবেন।
ভারতের প্রতি কঠোর ইঙ্গিত করে স্পিকার বলেন, বাংলাদেশ ভালো থাকুক, তা প্রতিবেশী রাষ্ট্র চায় না। তারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানানোর চেষ্টা করছে। বিগত সরকার ১৬-১৭ বছর দেশের স্বার্থের বদলে প্রতিবেশীর স্বার্থ দেখেছে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ এলে অন্য সব জাহাজ, এমনকি বাংলাদেশের জাহাজকেও বন্দর খালি করে দিতে হয়। আগে তাদেরটা আনলোড করবে, তারপরে এখানকার আমদানিকারকেরা জাহাজ খালাস করার সুযোগ পাবে। এছাড়া ভারতীয় পণ্য বাংলাদেশের ভূমির ওপর দিয়ে বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে পরিবহন করা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে এমন ঘটনা ঘটে না।
নির্বাচন প্রসঙ্গ:
আওয়ামী লীগ আমলের প্রহসনমূলক নির্বাচনের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ওই সরকার দেশের মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ না দিয়ে ১৫৩ আসনে আগেই নিজেদের বিজয় নিশ্চিত করেছিল। ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সে সময় নির্বাচনী এলাকায় গেলে তাকে ও তার নেতাকর্মীদের বাড়িঘর ঘেরাও করে রাখা হতো এবং ঘর থেকে বের হতে দেওয়া হতো না।
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
সব মন্তব্য
No Comments