আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ইয়ার কন্ডিশনারসহ আব্দুর রশিদ (৬০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে এসব ভারতীয় পণ্য জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় ওই এলাকার আব্দুর রশিদের বসতঘরে তল্লাশি চালিয়ে তার ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি ইয়ারকন্ডিশনার (এসি) উদ্ধার করে তা জব্দ করা হয়। একইসাথে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সব মন্তব্য
No Comments