বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে
ডেস্ক রিপোর্ট: শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫ ঘটিকায় জাতীয় চিত্রশালা প্লাজায় এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং প্রদর্শনীর ক্যাটালগের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানে প্রদর্শনী রিভিউ বিষয়ক আলোচনার মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী মোহাম্মদ জাহিদুল হক। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম এবং শিল্পী ও শিল্প সমালোচক মো. বজলুর রশিদ শাওন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, “২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫-এ যে শিল্পকর্মগুলো স্থান পেয়েছে সেগুলো অসাধারণ। আমাদের চিত্রকলার যে নিজস্ব একটা ধারা সে ধারাকে আমাদের বিনির্মাণ করতে হবে। যে জাতি তার নিজস্ব সংস্কৃতির যে ধারাগুলো রয়েছে সে ধারাগুলোকে যদি বিকশিত না করে তাহলে জাতি হিসেবে তারা উন্নতি করতে পারেনা। আমাদেরও একটা ঐতিহ্য তৈরি করতে হবে। সে ঐতিহ্য তৈরি করে শিল্পীরাই, বিশেষ করে নবীন শিল্পীরা। এখন থেকে প্রতি বছর ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ আয়োজন করা হবে। প্রতিবছরই পুরস্কারের ধাপগুলো বাড়ানো হবে। শিল্পীদের অনেক সময় অসম্ভব কষ্টে জীবন-যাপন করতে হয়। আমরা চাই না আমাদের শিল্পীরা সেই কষ্টে থাকুক। অনেক শিল্পী আছে যাঁরা অনেক কষ্টে জীবন-যাপন করে গেছেন, আজ তাঁদের একটি শিল্পকর্মের মূল্য অনেক। কিন্তু তাঁরা তা ভোগ করে যেতে পারেনি। এখনকার শিল্পীদের যেন সেই অবস্থায় পরতে না হয় এবং সমাজে মাথা উচুঁ করে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করে যাবো।”
উল্লেখ্য যে, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ উদ্বোধন করা হয় ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’। এ বছর উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নবীন (বয়স ২১ থেকে ৩৫ বছর) ৬৮১জন শিল্পীর ১৩৯৩টি শিল্পকর্ম জমা পড়ে যেখান থেকে শিল্পকর্ম বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেন। এই প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম যেমন: চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত রয়েছে। বাছাইকৃত ১৯১ জন শিল্পীকে পুরস্কারের আওতায় এনে মোট ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কার প্রদান করা হয়।
রাজশাহী অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলা সাহিত্যের অমর স্রষ্টা, পল্লীজীবনের অনন্য কথক কবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের বর্ণাঢ্য প্রকাশন ...
ডেস্ক রিপোর্ট: আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে - রে তুই আল্লাহ ... মাঝি বাইয়া যাও রে ... আমার কাঙ্খের কলসি ... প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে ... আমার বাড়ি যাইও বন্ধু ... অসংখ্য কবিতা ...
সিলেট অফিস: থিয়েটার একটি প্রাচীন শিল্প তবে এটা আধুনিক জীবনের সকল সমস্য-সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক। এটা জাতি-ধর্ম , মানচিত্র ও সময়-নিরপেক্ষভাবে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যেতে পার ...
সব মন্তব্য
No Comments