প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : ভোমরা স্থলবন্দর এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত করে রামকৃষ্ণ চক্রবর্তীকে সভাপতি ও ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
ভোমরা স্থলবন্দরের এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আজ বিকাল তিনটায় সহ-সভাপতি অহিদুল ইসলামের সভাপতিতে সাধারণ সভা শুরু হয়। পত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সম্মতিতে বিগত কমিটি বিলুপ্ত করে দ্বিতীয়াধে পুনরায় সভা শুরু হয়। দ্বীতীয়াধের সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবু হাসান।
উক্ত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়ার সহ-সভাপতি পদে আসাদুর রহমান,সহ সভাপতি রিয়াজুল হক,ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ- সাধারণ পদে সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে কিনু বিশ্বাস, অর্থ সম্পাদক পদে আসাদুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম, কাস্টম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন ( মন্টু ),বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুর রহমান (খোকন মাস্টার), ক্রীড়া সম্পাদক পদে পঙ্কজ দত্ত, প্রচার সম্পাদক পদে মোঃ আনারুল ইসলাম (আনার), সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সবুর, মোঃ আবু হাসান, মোস্তাফিজুর রহমান নাসিম, মোঃ মিজানুর রহমান, মোঃ আক্তার হোসেন (পানি ডাক্তার) নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার আশ্বাস ব্যক্ত করেছেন।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments