ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর-ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আলমগীর হোসেনের অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী। সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের ইবতেদায়ে শিক্ষক আব্দুর রহমান হুজুর, প্রতিষ্ঠানের কৃষি শিক্ষক নূরে আলম, শিক্ষক আক্তার হোসেন, ইউপি সদস্য হাজী আবুল কালাম, সাবেক শিক্ষার্থী মোঃ মাসুক, সাইদুল ইসলাম, মহসিন পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুমানের সাথে রেজাল্ট করে আসছে। কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল পদে আলমগীর হোসেন যোগদানের পর থেকে মাদ্রাসায় শিক্ষার মান উন্নোয়ন বাদ দিয়ে দুর্নীতির মহোৎসব শুরু করেন। সরকারী ফান্ড থেকে প্রাপ্ত টাকা উত্তোলন করে করে ভূয়া বিলের মাধ্যমে আত্মসাত করে। বিভিন্ন সময় মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি, ফরম ফিলাপ, প্রবেশপত্র, শিক্ষকদের টিউশন ফি এর নাম করে অতিরিক্ত টাকা আদায় করে। এসব টাকার ব্যয় সংক্রান্ত বিল-ভাউচার দেখাতে ব্যর্থ হয়েছেন। নিয়োগ প্রাপ্তির পর কম্পিউটার অপারেটর ও আয়ার কাছ থেকে উৎকোচ নেন প্রিন্সিপাল আলমগীর হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানটির রেজাল্ট দিন দিন খারাপ হতে শুরু করে। এ বিষয়ে কোন কথা বললেই বিভিন্ন ভাবে হয়রানি চেস্টা করা হয়। ছাত্রীদের হিজাব পড়তে বাঁধা প্রদান করেন তিনি। এসব ঘটনায় বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয় শিক্ষকরা ও স্থানীয় এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগপত্রের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। এখন বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না। তদন্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments