ডেস্ক রিপোর্ট: কোরবানি ঈদের টানা পাঁচ দিন ছুটি শেষে আজ বুধবার ( ১৯ জুন) থেকে অফিস শুরু হচ্ছে। আজ নতুন সিদ্ধান্তনুযায়ী সরকারি, আাধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মীরা এক ঘন্টা বেশি অফিস করবেন। গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয় আগামী ১৯ জুন থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অফিস সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয় রোববার থেকে বৃহস্পতিবার অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর মধ্যে বেলা ১ টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও খাবারের বিরতি থাকবে। শুক্র ও শনিবার আগের নিয়মেই সাপ্তাহিক ছুটি থাকবে।
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
সব মন্তব্য
No Comments