ডেস্ক রিপোর্ট: অন্তর্বতী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামীলীগের নেতারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকালে একথা বলেন তিনি।
সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম চেষ্টা ছিল দেশের ধ্বংসস্তুপ থেকে আসল চেহারাটা বের করে আনা। মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। এরপর আস্তে আস্তে ভবিষ্যতের কথা চিন্তা করা। তাঁর প্রথম চিন্তাই ছিল সংস্কার।
আওয়ামীলীগ নিষিদ্ধ প্রশ্নে ইউনূস বলেন, অঅমি অত ডিটেইলসে যাচ্ছি না। আমার বরাবর পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই। আমেদের এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত-দল করবে, তার মত করে , সবকিছু করবে। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার কোন উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হবে হবে। এইটুকুই শুধু।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার যোগাযোগ প্রসঙ্গে বলেন, যখই ড্রয়োজন হয়। শুধু শুধুতো গিয়ে ওনার সময় নষ্ট কন্ন দনকার নাই। যকই দরকার হয়, আমিতো তাঁর কাছে যাই।
রাজনীতি করার কোন আকাঙ্ক্ষা আছে কিনা , এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই। গঠন করার কথা বলেছিরাম। এবং দশ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছুলঅ দশ সপ্তাহ পর আমি বলছু-না, আমা রাজনীতিতে যাব না। আমি বলেছি যে পলিটিকস ইজ নট মাই কাপ আব টি। এবয় ওটা এখানেই সমাপ্ত, এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেস্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আমি বলছি, ওই চ্যাপ্টার শেষ। এই দশ সপ্তাহ-দ্যাটস এনাফ। কাজেই ওভাবেই আছি এখন। এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোন সম্ভাবনা নাই। রাজনীতি করিও না।
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রে ...
সব মন্তব্য
No Comments