স্টাফ রিপোর্টার: সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার ( ১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয় আনা হয়।
জানাগেছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রাজধানীর একটি জিম থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয় হেফাজতে আনেন ।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে।
এরপর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় আটক করেন। এবং গ্রেফতার দেখানো হয়।
এই মামলায় সাংবাদিক আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ আরও চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোকারী তাদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীল করা অভিযোগ আনা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments