কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎসবন্দর আলীপুরে এক রাতে দুইটি বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দরজা ভেঙ্গে ঘরে নগদ টাকা স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। বুধবার গভীর রাতে কুয়াকাটা মহা সড়কের আলীপুর ব্রিজ সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে মহাসড়কের পাশে এমন চুরি হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতার দায়ী করেছেন আনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জু শরীফ পেশায় তিনি ব্যবসায়ি। বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাতে তার বাসায় আসেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে। একই একলার জুয়েল ফরাজী তার পরিবারের লোকজন বাসায় ছিল না। তিনিও ব্যবসায়িক কাজে কুয়াকাটা ছিলেন। সকালে প্রতিবেশীরা তাকে ফোন দিয়ে জানায় তার ঘরের দরজা খোলা। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে এসে বাসার সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায়।
মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হালদার সাংবাদিকদের জানান, খবর শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্র সনাক্তের চেষ্টা চলছে।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments