স্টাফ রিপোর্ট: ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও কারখানা চালুর দাবিতে আজ ৯ মে ২০২৪ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি পেশ করার পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল শুরু করলে পুলিশ বাধা প্রদান করে চড়াও হয়ে শ্রমিক এবং নেতৃবৃন্দকে শারিরীকভাবে আঘাত করে। তাৎক্ষণিক সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন পুলিশের এহেন আচরণের তীব্র প্রতিবাদ করে বলেন, চুক্তি এবং আইন অমান্যকারী মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উপরন্তু শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করে মালিকদের লাঠিয়াল বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ বাহিনী অনাহারে-অর্ধাহারে থাকা শ্রমিকদের দুঃখ-কষ্টকে বিবেচনায় না নিয়ে বরং শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিকনেতা কাজী রুহুল আমিন আরও বলেন, শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করে সরকার, মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পাদিত ত্রি-পক্ষিয় চুক্তি বা¯Íবায়ন ও ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে যুক্তযুক্ত সমাধান করতে হবে অন্যথায় আন্দোলন আরও তীব্রতর হবে, শিল্পে অসন্তোষ তৈরি হবে, তার দায় মালিকদেরই নিতে হবে।
এর পূর্বে জাতীয় প্রেসক্লাবে ড্যানিস নিটওয়্যারের শ্রমিক লাকী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সহ-সভাপতি শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন, সোহেল রানা, সুমা আক্তার প্রমুখ। পরিশেষে মিছিলে করে শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান আন্দোলন চলছে।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ বছর সম্ভাব্য ...
সব মন্তব্য
No Comments