ডেস্ক রিপোর্ট: যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে আজ। তবে, পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত যথারীতি মেট্রোরেল চলাচল করবে।
স্টেশনে থাকা কয়েকজন যাত্রী বলেন, ট্রেনে ওঠার সময় পল্লবী পর্যন্ত যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর আর ট্রেন চলেনি।
এদিকে মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ায় স্টেশনগুলোয় যাত্রীদের ভিড় দেখা গেছে। ট্রেনের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক মো. আহসানউল্লাহ শরিফী আজ প্রথম আলোকে বলেন, পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) জানিয়েছেন যে, পল্লবী থেকে মতিঝিল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যান্ত্রিক সমস্যার কারণে কিছু বিঘ্ন হয়েছিল। উত্তরা উত্তর স্টেশনে কিছু সমস্যা আছে।
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সদ্যবিদায়ী অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতন ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
সব মন্তব্য
No Comments