মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা(ফরিদপুর ) প্রতিনিধি: জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২২ মে) সকালে ভূমি অফিস এর আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে র্যালির মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল
এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়া,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম,ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আইয়ুব আলী,ভাঙ্গা সরকারি কে.এম. কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ।
এসময় উপজেলার সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভূমিহীন ও গৃহহীনদেরকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments