তারেক রহমানের ফেরার বিষয়ে কোন তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : 03 Dec 2025
তারেক রহমানের ফেরার বিষয়ে কোন তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনও পর্যন্ত সরকারের কাছে নতুন কোনো তথ্য নেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 
বুধবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণায়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনও জানিয়েছেন, দেশে ফিরাতে ট্রাভেল পাস ইস্যুর বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আপনাদের (সাংবাদিক) দেওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।

সম্পর্কিত খবর

;