স্টাফ রিপোটার: রাজধানীর যাত্রাবাড়ীতে ৮ হাজার গরিব ও মেহনতী অসহায় পরিবারের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঢাকা -৫ আসনের এমপি আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ৬২ নং ওয়ার্ডের মেহনতী শ্রমিক ও অসহায় গরীব-দুঃখী মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন
৬২ নং ওয়ার্ড সফল কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: জাহিদুল কবির রাজু, ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু প্রমূখ।
এ সময় মশিউর রহমান মোল্লা এমপি বলেন, আপনারা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে যতবেশি সহযোগিতার হাত প্রসারিত করবেন,ততবেশি নেক ও হায়াত প্রসারিত হবে। পবিত্র রমজান মাসে অনেক মানুষ কষ্টে জীবন-যাপন করছেন,আসুন তাদের পাশে দাঁড়াই। তিনি বলেন, আজকে সারাবিশ্বে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ও শান্তির প্রতীক হিসেবে পরিচিতে পেয়েছেন। তাহলে আমরা কেন পারবো না। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments