অপারেশন ডেভিল হান্ট: আরও ৫০৯ জন আটক

প্রকাশ : 14 Feb 2025
অপারেশন ডেভিল হান্ট: আরও ৫০৯ জন আটক

স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সারাদেশে ২৪ ঘন্টায় আরও ৫০৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খনা বাহিনী। এনিয়ে  এখন পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এতথ্য জানিয়েছেন।


এরআগে, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

শনিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে  ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

;