ডেস্ক রিপোর্ট: শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও গণশুনানীর নামে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছে সিপিবি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা, সাদেকুর রহমান শামীম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিয়মানুযায়ী দাম নির্ধারিত না হওযায় এতোদিন ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম নির্ধারণ করে বাজারে বিক্রি করছিল। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৮৪২ টাকা নির্ধারিত হয়েছে। আমাদের বিবেচনায় দাম বেশি নির্ধারণ করার পরও ঐ দাম না মেনে কোম্পানিগুলো অপরাধ করছে। এদের বিরুদ্ধে শা¯িÍমূলক ব্যবস্থা গ্রহণ করে বাজারে নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের চাপে নতুন করে গণশুনানীর নামে দাম বাড়ানো হবে অযৌক্তিক। দেশের জনগণ তা মানবে না।
সারা বছর সাশ্রয়ী ও নির্ধারিত মূল্য নিরাপদ সিলিন্ডার মানুষের কাছে পৌঁছাতে বিদেশ থেকে এলপিজি আমদানি ও ব্যবসায়ীদের উপর নির্ভরশলি থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা যাবে না।
এজন্য দেশের স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। সরকারি উদ্যোগে সিলিন্ডার গ্যাস উৎপাদন ও সরবরাহ করাতে হবে।
বক্তারা আরও বলেন, এখন সরকারিভাবে উৎপাদিত ১২.৫ কেজির সিলিন্ডার গ্যাস নির্ধারিত ৫৯১ টাকায় দেশের নিম্ন আয়ের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবি করেন।
বক্তারা বলেন, পাইপ লাইনে ১ চুলা ২ চুলার নামে যে টাকা নেওয়া হয়, তা প্রায় ডবল। সিদ্ধান্ত থাকলেও দুর্নীতি বজায় রাখতে পাইপ লাইনে মিটার বসানো হচ্ছে না। দ্রুত মিটার বসার কাজ সম্পন্ন করতে হবে।
সমাবেশে গ্যাস খাতের দুর্নী, অপচয়, অব্যবস্থাপনা দূর করে দেশের গ্যাস দেশবাসীকে সাশ্রয়ী মূল্য দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
স্টাফ রিপোর্টার: ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করার পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গ ...
বগুড়া অফিস: বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান ...
সব মন্তব্য
No Comments