স্টাফ রিপোর্টার: গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, কমিশন গণমাধ্যমের টেকসই সংস্কারের জন্য কাজ করছে, যা শুধু নির্বাচনকেন্দ্রিক নয় বরং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর অংশ হবে। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের স্বাধীনতা প্রসারে একযোগে কাজ করছেন এমন গণতান্ত্রিক রাষ্ট্রের জোট হচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।
আজ ঢাকায় সার্কিট হাউস রোডস্থ তথ্য ভবন সম্মেলন কক্ষে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
কমিশন প্রধান ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের আমলে সংবাদ মাধ্যমের ওপর যেসব অযাচিত আক্রমণ এসেছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যদেশগুলোর ঢাকাস্থ দূতাবাসসমূহের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নিয়ে গণমাধ্যম সংস্কারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। অপতথ্য ও ভুয়াতথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় কমিশনের কোনো ভূমিকা থাকবে কি না সে সম্পর্কে কমিশনের কাছে জানতে চাওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যম সংস্কারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না সে সম্পর্কেও তাঁরা জানতে চান।
এসময় কমিশন প্রধান মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের জানান নির্ধারিত সময়ের মধ্যে অংশীজন প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, বেতার ও টেলিভিশন মালিক এবং সাধারণ জনগণ-দর্শক-শ্রোতা যারা গণমাধ্যম সংশ্লিষ্ট তাদের সাথে আলোচনা করে একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব তুলে ধরা হবে। সমাজের সকল শ্রেণির মানুষ-সহ রাজনৈতিক দলগুলোকেও গণমাধ্যম সম্পর্কিত তাদের পর্যবেক্ষণ এবং সংস্কার প্রস্তাব তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিনিধিদলের অপর এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকদের নিরাপত্তায় সরকারি আইন অনুযায়ী বিমা সহায়তা প্রদান করা যায় কি না এ বিষয়ে কমিশন বিবেচনা করছে।
আলোচনা সভায় কমিশন সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, ফাহিম আহমেদ, জিমি আমির, জনাব মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত, আব্দুল্লাহ আল মামুন এবং মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধি Stephen F Ibelli, U.S Embassy, Dhaka, Vanessa Beaumont, British High Commission, Dhaka, Michiko UEDA, Japan Embassy, Dhaka, Lara Adams, Australlan High Commission, Dhaka, Siobnan ken, Canadian High Commission, Dhaka, Paola Castro Neiderstanm Sweden Embassy, Dhaka, Cor Stouten, Netherlands Embassy, Dhaka, Eamilie Palahouane, France Embassy, Dhaka, Ali Sohel Ibn Switzerland Embassy, Dhaka-সহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments