স্টাফ রিপোটার: বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সকল রেকর্ড ভঙ্গ করেছে। এরা জাতিকে শোষণ করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে। দেশে আজ অঘোষিত রাজতন্ত্র চলছে। একটি পরিবারের কাছে দেশের ১৮ কোটি মানুষ আজ অসহায়। অত্যাচারিত শাসক হিসেবে আওয়ামী লীগের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে চকবাজার থানার সমন্বয় প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না। তাই ভোট ডাকাতি ক্ষমতায় এসে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করার অপচেষ্টা করে। কিন্তু গণতন্ত্রকামী জনগণের প্রতিরোধের মুখে আর টিকতে পারে না। এবারও পারবে না।
মোশারফ হোসেন খোকনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব নেওয়াজ মাহমুদ নিলয়, যুবদল দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ হাসান মিন্টু, মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাবুল, চকবাজার থানা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
সব মন্তব্য
No Comments