ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাসহ এক মা বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।
মৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডে ডেইলি বেসিকের কর্মচারী আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) তার দুই কন্যা রওজা (০৫) ও নওরিন (০৩)।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই কন্যা শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর তাদের মাও মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সাথে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যুর নিশ্চিত হওয়ার পর স্বামী সহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments