গাজীপুর থেকে রফিকুল ইসলাম সুজন: আজ গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহন হবে। কে হচ্ছেন পরবর্তী নগর পিতা। সরজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে আলাপ করলে কোথায় যেন একটা গোপনীয়তা কাজ করছে। একটাই উত্তর সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠান আশা করছে নগরবাসীর। প্রশাসনের পক্ষ থেকে বার বার সুষ্ঠ ভোট অনুষ্ঠানের কথা জোরালোভাবে বলা হয়েছে। গোটা নগরী তিন স্তরের নিরাপত্তা চাদরে ঘিরে রাখা রয়েছে। বিশেষ অনুমতি ছাড়া যানবাহন সীমিত করা হয়েছে। নির্বাচনী এলাকায় সকল গণপরিবহন চলাচল বন্ধ করা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয় তৎপর দেখা গেছে। গোটা গাজীপুরে একটা গুমট পরিবেশ বিরাজ করছে। তবে নির্বাচনে হিসাব নিকাশ জটিল কিছু হচ্ছে। সকলের মধ্যে এমন একটা শঙ্কা দেখা গেছে।
অপরদিকে নির্বাচনের মাঠে নেই প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। তবে, নির্বাচন সুষ্ঠ হলে এই দলের ভোটাররা কেন্দ্রে আসলে ফলাফল কিহতে পারে সে শঙ্কা রয়েছে। আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় পরীক্ষীত নেতা হলেও বিদ্রোহী প্রার্থীর কারনে কপালে ভাঁজ স্পষ্ট। তাহলে মুল লড়াই আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লাহ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীরের মধ্যে। অবশ্য আজকের নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থীরা বাতিল হলেও তার গর্ভধারিনী মা প্রার্থী হিসেবে মাঠে রয়েছে। নির্বাচনের হিসাব নিকাশ যেন এখানে বড় ফ্যাক্টর হবে।কারন জাহাঙ্গীরের বিশাল ভোট ব্যাংক। তাছাড়া অর্থের জোগান তার কাছে নাকি কোন ঘটনা না। এলাকার সুধী মহলের মুখে একথা শোনা যাচ্ছে। এই প্রশ্নের উত্তর পেতে হলে নির্বাচনী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।
আক সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।
ইসি সূত্র জানায়, ৩২৯.৯০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ৪৮০ জন প্রিসাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারি প্রিসাইডিং অফিসার, ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ মোট ১০ হাজার ৯৭১ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ৩৩৩টি প্রতিষ্ঠানে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৫১টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ১২৯টি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অর্থাৎ সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি, একজন অস্ত্রসহ আনসার এপিসি, লাঠিসহ চারজন নারী ও ৬ জন পুরুষ আনসার/ভিডিপি সদস্যসহ মোট ১৭ জন মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও তিনজন কনস্টেবল, অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন নারী ও ৬ জন পুরুষ আনসার/ভিডিপি সদস্যসহ মোট ১৬ জন মোতায়েন থাকবে।
নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র্যাব দায়িত্ব পালন করবে। এরমধ্যে প্রতিটি সাধারণ কেন্দ্রে একটি করে মোবাইল ফোর্স, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি থানা এলাকায় একটি করে মোট ৮টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে একটি করে র্যাবের মোট ৩০টি টিম থাকবে। নগরীর ৫টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এই নির্বাচনে মেয়র পদে আট জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন-মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ। এছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন। এবার তৃতীয়বারের মতো আজ এ সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments