পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে স্যালাইন বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এলাকার লক্ষ্মীপুর বাজারে অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তখন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার।
সুমন আলী বলেন,আজকে রাজশাহীর ওষুধের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশি দাম রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করা হয়। বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী জেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম বলেন, এটা অবশ্যই অন্যায় হয়েছে। ৯১ টাকার জিনিস কেউ ২০০ টাকার বিক্রি করতে পারে না। আমরা এগুলো নিয়ে সবাইকে সতর্ক করবো। এরপরও যদি কেউ এমন কিছু করে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments