স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ২০৪ টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫ টি বাস, ১২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ২ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১৬২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ১৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১৮ টি গাড়ি ডাম্পিং ও ১১৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত শনিবার (১৫ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতা ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
সব মন্তব্য
No Comments