সিলেট অফিস: আগামীকাল ৩ মার্চ ২০২৫ এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:১৯৩৩)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি:২০৩৭) এর সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাবেক আহবায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজি: নং বাজাফে:০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক আপোসহীন সংগ্রামী শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৮ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে সকাল ৯টায় মানিকপীরস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল থানা ও উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কর্মসূচী সফলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সব মন্তব্য
No Comments