সিংড়া (নাটোর) প্রতিনিধি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে।
দাউদার মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফছারুজ্জামান, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, পৌর যুবদলের আহবায়ক এড. নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নইমুদ্দিন মন্টু, ইব্রাহিম হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবুল হাসান বাবু, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নিশান, যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিব প্রমুখ।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান-এর বিরুদ্ধে নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। শুধু অভিযোগই নয়, দৌলতপুর থানা পুলিশের নানা অনিয়ম ও দুর্নীতি ...
সব মন্তব্য
No Comments