জুলফিকার আলী ( সাতক্ষীরা) কলারোয়া: তালা-কলারোয়ায় আওয়ামীলীগ সরকারের বিভিন্নঅবদান, উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫ (তালা-কলারোয়া) ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি ইতিমধ্যে প্রতিনিয়ত ভাবে তালা-কলারোয়ায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন শোভাযাত্র ও লিফলেট বিতরণ সহ গণসংযোগের মাধ্যমে এ উন্নয়ন প্রচার চালিয়ে যাচ্ছেন। এসময় সাধারণ জনগণ ও নেতা কর্মীদের বিভিন্ন স্লোগানে প্রাণবন্ত হয়ে উঠে ওই সকল কার্যক্রম। এ সময় দলবেধে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ মাঠে নেমে প্রচার চালান।
গণসংযোগ ও লিফলেট বিতরণের এক ফাকে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামীলীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য। এসময় আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এবং এই আসনে তিনি মনোনয়ন পাবেন সেই প্রত্যাশাও ব্যাক্ত করে সকলের দোয়া ও আশিবাদ কামনা করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments