কুষ্টিয়া অফিস: চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে সাপের বিষ পাচার হচ্ছে এমন বিশেষ তথ্যের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের দিকনির্দেশনায় হাবিলদার মোঃ মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অবস্থান গ্রহণ করে। বৃহস্পতিবার দুপুর রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দর্শনা রেলস্টেশনে আসলে বিজিবি টহলদল পূর্ব থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ০৪ নং বগিতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় ট্রেনের ল্যাগেজ ক্যারিয়ারের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মালিকবিহীন প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগটি খুলে ১০০ গ্রাম পরিমাপের ০৩টি কাঁচের বোতলের মধ্যে আনুমানিক ৩০০ গ্রাম ওজনের বিষাক্ত সাপের বিষ জব্দ করে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments