সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর : আওয়ামী লীগের সভানেত্রী,প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের আহ্বানে চলতি বোরো মৌসুমে শেষ দিকে এসে দরিদ্র এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মী মো: ওয়ালিদুর রহমান।
ছাত্রলীগ নেতা ওয়ালিদুরের নেতৃত্বে ছাত্রলীগের আট - দশ জন নেতাকর্মী জোটবদ্ধ হয়ে এদিন সকালে ২৮ মে (রবিবার) গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের এক দারিদ্র অসহায় কৃষকের পড়ে থাকা প্রায় ১ বিঘা জমির ধান কাটা শুরু করে,ধান কাটা শেষ হলে পরে তা মাথায় করে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়।
ছাত্রলীগ নেতা ওয়ালিদুর বলেন,চলতি বোরো মৌসুমের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে,আমরা জেলা ছাত্রলীগের আট, দশ জন নেতাকর্মী মিলে প্রাকৃতিক দুর্যোগ এর কথা ভেবে কৃষকের ফসলের যেন ক্ষতি না হয় এটা মাথায় রেখে বিভিন্ন ইউপি তে ইউপি তে গিয়ে অসহায়,দারিদ্র কৃষকের ধান কেটে তা কৃষকের ঘরে পৌঁছে দিয়েছি, তারই ধারাবাহিকতায় গত কাল রাতে মাটিকাটা ইউপি এর এক অসহায় কৃষকের ধান জমিতে আছে বলে জানতে পারি আমরা এবং কৃষকের সাথে যোগাযোগ করে এদিন সকলে তার ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments