রাজশাহী অফিস: বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে জনগনের চাহিদা অনুযায়ী তাঁদের কল্যাণে কাজ করে যেতে হবে। এমপি, মন্ত্রী বা ডেপুটি স্পীকার হওয়ার উদ্দেশ্যে রাজনীতি নয়, তবে যোগ্য ব্যক্তি হিসেবে পদ-পদবী বা দায়িত্ব পেয়ে গেলে তা বিশ্বস্ততার সহিত পালন করতে হবে, এমনটাই জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি পাবনা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান-২০২২ এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল রহিম লাল, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহ. শাহাবুদ্দিন চুপ্পু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ডেপুটি স্পীকার বলেন, পাবনা জেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে শহরের বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে শহরকে উন্নতকরণের পরিকল্পনা গ্রহণ করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এই উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
জেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, পাবনায় কেউ যেন বিশৃংখলা তৈরি করতে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। পুলিশ সুপারের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নদী খননের চেয়েও বড় যুদ্ধ ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেন, মাদকসেবী বা মাদক ব্যবসায়ী আপনাদের পক্ষে স্লোগান দিলেই তাদেরকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন আমাদের তা মানতে হবে।
মোঃ শামসুল হক টুকু বলেন, দেশের উন্নয়নের ধারণা সকল স্তরের জনগনের কাছ থেকে গ্রহণ করতে হবে। প্রাপ্ত ধারণাগুলোর বাস্তবায়নে গবেষণার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে সেখানে যোগ্য ব্যক্তিদের ন্যস্ত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ করা হয়, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, সমাজ হিতৈষী মুসতাক আহমেদ সুইট বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments