আন্তর্জাতিক ডেস্ক: মহিলা স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠার সুযোগ করে দিচ্ছে ভারতের কোলকাতার পূর্বরেল কর্তপক্ষ। ভারতের সংবাদ মাধ্যম গণশক্তি এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন।
সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে জানান, মাতৃভূমি লোকালের কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নিদিষ্ট করা হবে। লোকাল ট্রেন নিত্যযাত্রীরা দীর্ফদিন ধরে দাবি করছিল মাতৃভূমি স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারেন, তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এক প্রকার ফাকা ১২টা কোচ নিয়েই চলাচল করছে মহিলা স্পেশাল ট্রেনগুলি। ট্রেনের বগির সংখ্যা কমিয়ে দেওয়ার প্রতিবাদে রেল স্টেশনে অবরোধ বিক্ষোভে সোচাচার হয়েছিল সাধারণ যাত্রীরা।
শনিবার (১৯ এপ্রিল) পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাতৃভূমি লোকাল ট্রেনগুলিতে কেমন ভীড় হচ্ছে, তা নজর রেখেছিল শিয়ালদহ ডিভিশন। 'মাতৃভূমি লোকাল' ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই চলাচল করছে। শিয়ালদহ ডিভিশন এখন ৯০০টি পরিষেবা চলে, ৯ কামরার ইএমইউ কোচ ১২ কামরার ইএমইউ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ মনে করছে, মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না। বিশেষত যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই ভারসাম্য বজায় রাখতেই , 'মাতৃভূমি লোকাল'র কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments