গাজীপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "আমরা যার উপদেষ্টা আছি তারা শুধু চট্টগ্রামের জন্য নয় বরং বাংলাদেশের জন্য কাজে নেমেছি। আমরা ক্ষমতা নিতে নয় বরংদায়িত্ব পালন করতে এসেছি।" উপদেষ্টা আজ বিকালে গাজীপুরের পূবাইলে হাসনাহেনা পিকনিক স্পটে বৃহত্তর চট্টগ্রাম সমিতি -গাজীপুর মেজবান ও চট্টলা উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রামের ভাষা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভাষায় কথা বলেন তার মধ্যে ইংরেজি, আরবি, পর্তুগিজ, আরাকানিজ ভাষার সংমিশ্রন দেখা যায়। মাতৃভাষা দিবসে বলতে চাই চট্টগ্রামের ভাষা একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা। তিনি আরো বলেন দেশের অন্যান্য জায়গার মত গাজীপুরে চট্টগ্রামের মানুষ বিভিন্ন স্বনামধন্য ব্যবসার সাথে জড়িত হয়ে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে যাচ্ছে । উপদেষ্টা বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তবে চব্বিশে যারা প্রাণ দিয়েছেন তাদের বেশির ভাগই তরুণ। বাংলাদেশের জনগণের যখন নিশ্বাস বন্ধ হবার মত অবস্হা; কোন কিছু করতে পারছিলোনা ঠিক সে সময়ই তরুণরা আমাদের পরিত্রাণ দিয়েছে - করেছে মুক্ত। তিনি বলেন, চট্টগ্রাম একদিকে যেমন অলি- আউলিয়ার দেশ অন্যদিকে শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, রমেশ শীলদের জন্ম তারা আমাদের গর্ব। উপদেষ্টা বলেন, চট্টগ্রামের সমস্যা বলি আর গর্ব বলি তারা মেজবান ছাড়া কিছু বোঝেনা। মহেশখালী পান বিশেষ গুণসম্পন্ন এবং জিআই পণ্য। এখানকার পানের যে গুণ আছে তা দেশের অন্য কোন পানে সেধরণের গুণ নাই। মহেষখালীর পান আমাদের সম্পদ আর তা রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। এসময় আরো উপস্হিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজ্যিৎ রায়, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান এ.এম. মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রফেসর ড. এস এম মিজানুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments