ডেস্ক রিপোর্ট: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ের অপরিচিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের কাছে খ্যাতি পেয়েছে বাংলাদেশ।
মন্ত্রী আজ টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ- টিআরএনবি -এর আয়োজনে ‘ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি : স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টিআরএনবি-এর সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।
বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দ্বিতীয়বার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ নির্ধারণ করেছিলেন, স্বাধীনতা বিরোধীরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভেবে মানুষকে বিপথগামী করার লক্ষে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপান্তর করে দেখিয়েছেন।
মন্ত্রী বলেন, সারা বিশ্ব অবাক, যে প্রধানমন্ত্রী কিভাবে এক সময়ের অচেনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করে এ দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করেছেন। প্রধানমন্ত্রী যে কথা বলেন, সে কথা বাস্তবায়ন করেন। মানুষ আজ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের প্রত্যাখান করেছে।
মন্ত্রী বলেন, আামদেরকে নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোটি কোটি অসহায় মানুষের কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা তা পূরনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণের জন্য যে কর্মসুচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন সেগুলো সফল করতে হবে। দেশ আজ উন্নত বিশ্বে পরিণত হতে যাচ্ছে। দেশের ১৭ কোটি মানুষ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছে। গুটিকয়েক স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে আমাদের উন্নয়নের গাতধারাকে ম্লান করতে পারেবনা।
মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের মহামারীতেও আমাদের উন্নয়নের গতিধারা প্রধানমন্ত্রী অব্যাহত রেখেছেন। তাঁর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়ষ্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তি প্রদানসহ ডিজিটাল পদ্ধতিতে প্রায় এক কোটি ভাতাভোগীকে ভাতা প্রদানে সক্ষম।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবি-এর সাধারণ সম্পাদক সমীর কুমার দে।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments