রংপুর অফিস: রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পথরোধ পূর্বক মারধর করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়া, ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্য ১টি মামলার ২জন আসামীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের দেবিচরন গ্রামের ইয়াকুব আলীর পুত্র শরিফুল ইসলামকে একই এলাকার আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে ২৭সেপ্টেম্বর ২০২৩সনে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের টগরাইহাট বড় পুলের পাড় নামক স্থানে আটক করে। পরে তাকে পার্শ্ববর্তী ইট ভাটার আড়ালে নিয়ে গিয়ে মারপিট করে আসামীরা ২১হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া জোড় পূর্বক তার কাছে ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে ২লক্ষ টাকা চাঁদার দাবিতে ১২ঘন্টা বিভিন্ন স্থানে আটকিয়ে রাখে। এঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম আমলী আদালতে ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কুড়িগ্রামের ডিবি পুলিশের এস আই পুতুল কুমার মোহন্ত বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ২৭জুলাই ২০২৪ইং আদালতে চার্জসীট প্রদান করেন। এরপ্রেক্ষিতে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
শুক্রবার দিবাগত রাতে মামলার আসামী উপজেলা সদরের দেবিচরণ গ্রামের রাজ্জাক (২৬) জাহিদুল ইসলাম (৩৫) আব্দুল ওয়াহেদ (৫০) আব্দুর রাজ্জাক (৪০) ও উপজেলার খুলিয়াতারী গ্রামের আদম আলী (২৫) এবং চাঁন্দামারী গ্রামের আবুল কালাম (৫০) কে গ্রেফতার করে। এছাড়া অন্য ১টি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আব্দুর রহিম ও মোছাঃ বেগমকে গ্রেফতার করেন পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারী পরোয়ানা মূলে ৮ আসামীকে গ্রেফতার পূর্বক শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
সব মন্তব্য
No Comments