বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনারুল ইসলাম (৪০) নামে এক ব্যাটারিচালিত ভ্যান চালকের এক পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ঘুঘুডারা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত ড্যানচালক উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের আশির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শি ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় , নেকমরদ থেকে রাণীশংকৈল অভিমুখে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার হানিফ এন্টারপ্রাইজ নামে একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ড্যানচালক ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার একটি পা হাঁটু পর্যন্ত পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় স্হানিয়রা তাকে উদ্ধার করে। সাথে সাথে রাণীশংকৈল ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভ্যান চালককে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম জানান, রোগীর পায়ের অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার পায়ের অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments