মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। আমতলী পৌরসভার পুরাতন বাজার এলাকার ৩টি বেকারীতে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিষাক্ত ক্যামিকেল যুক্ত রং মিশ্রন করে বিভিন্ন ধরনের খাবার তৈরীর অভিযোগে বেকারীর ৩ মালিককে আটক করে জেল হাজতে প্রেরন করেন। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় অবস্থিত নিউ বিসমিলøাহ, খান ফ্রেস বেকারী ও রিয়াদ বেকারীতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও ক্যামিকেলযুক্ত বিষাক্ত রং মিশ্রন করে খাবার তৈরী করে আসছে। গোপন সংবাদের ভিত্তেতে শনিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) এসএম শরিয়তুলøাহ অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এসময় তিন বেকারীর মালিক সো. মনির হোসেন (৪০), মো. সোহেল হাওলাদার (২৭) ও মো. রেজাউল করিম (৪২) কে আটক করে। পরে তাদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন বিশুদ্ধ নিরাপদ খাদ্য অধিকার আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন জনকে জেল হাজতে পাঠানো হয়।
আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ বলেন, খাদ্য দ্রব্যে ভেজাল মিশ্রনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments