ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে অটোরিক্সা-পিকআপ সংঘর্ষে সুমন নামে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার ( ২৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথায় বাজার সংলগ্ন ওমর আলী হাজী বাড়ী দরজার (বৌদ্দ বাড়ী) সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টবগী গ্রামের জেবল আহমেদ পাটোয়ারী বাড়ীর জয়নাল মেস্তরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় বাজার সংলগ্ন ওমর আলী হাজী বাড়ী দরজায় (বৌদ্দ বাড়ী) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কে একটি অটোরিক্সা ও মাছের পিকআপের (ঢাকা মেট্রো - ন ১৩০৫৪২) সাথে মুখোমুখি সংঘর্ষ অটোরিক্সার ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রোরহানউদ্দিন হাসপাতাল নিয়ে যান। পরে সেখান তিনজনের অবস্থা অশংকাজনক হওয়ায় তাদেরকে ভোলা সদর হাসপাতাল পাঠিয়ে দেন। তাদের মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় সুমন নামের এজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিয়া বাড়ির বিল্লালের ছেলে মো. রাসেল (৩৫) বোরহানউদ্দিন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান ও একই এলাকার হাবিবের ছেলে (অটোরিক্সা ড্রাইভার) রফিক (৩২) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকী একজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments