স্টাফ রিপোটার: আজ ঢাকায় কারওয়ান বাজারে মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক আয়োজিত ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের মাধ্যমে মহিলারা বিশেষত কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন। বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য বিএফডিসি রেডি ফিশ খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের দূরদর্শী দিকনির্দেশনা প্রদান করেন। তৎপ্রেক্ষিতে বিএফডিসি ‘রেডি-টু-কুক ফিশ’ প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে। বিএফডিসি কর্তৃক গৃহীত সময়োপযোগী এই কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি এসময় মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রেডি টু কুক ফিশের অনেক চাহিদা রয়েছে। বিদেশের বাজারে রেডি টু কুক ফিশের ক্ষেত্রে কোন কোন ধরনের মাছের চাহিদা রয়েছে সেটা খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান। আন্তর্জাতিক মান বজায় রেখে ‘রেডি টু কুক ফিশ’ কার্যক্রম চালাতে পারলে এসব পণ্য রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রেডি টু কুক ফিশের মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন।
মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে তিনটি স্থানে স্থায়ীভাবে আগামীকাল থেকে বিপণন করা হবে। স্থান তিনটি হলো কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্রগ্রাম মৎস্য বন্দর।
এছাড়া ঢাকা শহরের ১৬টি স্পটে ৬টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিশ’ বাজারজাত করা হবে। ভ্রাম্যমাণ স্পট গুলো হলো: ১) মহাখালী ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২) বনানী, নেভী হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩) সচিবালয় এর দক্ষিণ গেইট, ৪) মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫) স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬) মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭) ধানমন্ডি ৬ নম্বর, ৮) আজিমপুর কলোনী, আজিমপুর, ৯) লেডিস ক্লাব, ইস্কাটন, ১০) সচিব কোয়ার্টার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১) দুদক অফিস, সেগুনবাগিচা, ১২) এজিবি কলোনী, মতিঝিল, ১৩) শংকর, ধানমন্ডি, ১৪) সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫) ধানমন্ডি ২৮, ও ১৬) মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।
এছাড়া অনলাইন, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং এলাকাভিত্তিক ডিলার নিয়োগের মাধ্যমে বাজারজাতকরণের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments