ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতিম-লীর সভায় ইউরিয়া সারের দাম প্রতি কেজি ৬ টাকা বাড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজাল মুক্ত সার পৌঁছানোর দাবি জানানো হয়েছে। সভায় বলা হয়, বর্তমান বিশ্বের সংকটের অন্যতম রক্ষাকবচ হবে দেশের কৃষি উৎপাদন। দেশের কৃষক পর্যাপ্ত ফসল উৎপাদন করলেও সবসময় ফসলের লাভজনক মূল্য পান না। সারের মূল্য বৃদ্ধিতে ফসলের উৎপাদন খরচ বাড়াবে। এর প্রভাব পড়বে উৎপাদিত মূল্যের উপর। এর ফলে সাধারণ মানুষের সংকট বাড়বে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভায় কম মূল্যে প্রকৃত কৃষকের কাছে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানানো হয়।
সভায় সারাদেশে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি পুনর্ব্যক্ত করা হয়। সভায় চলমান দুঃশাসনের অবসান, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আজ ২ আগস্ট সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিম-লীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান, এ. এন. রাশেদা বক্তব্য রাখেন।
সিপিবি’র উপদেষ্টাদের সভা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপদেষ্টাদের সভা আজ ২ আগস্ট ২০২২ বেলা সাড়ে ১২টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পার্টির উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী, মনজুরুল আহসান খান, পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিম-লীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান, এ. এন. রাশেদা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাইয়ের আন্দোলন ঘিরে করা আশরাফুল হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিন ...
স্টাফ রিপোর্টার: সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং দেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের উপস্থিতিতে এক পীরের আস্তানায় উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও কুপিয়ে পীর শামীমকে হত্যা, দরবার শরীফ ভাংচুর এবং শাহবাগ থানার সামনে ট্রান্স জেন্ডার ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারব, কথা বলতে পারব, ততদিন সংসদে থ ...
সব মন্তব্য
No Comments