ডেস্ক রিপোর্ট: অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের চলমান কঠোর নীতির অংশ হিসেবে গতকাল সাভার এবং মুন্সিগঞ্জের মেঘনাঘাট এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা আদায় ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে সাভারের অভিযানে একটি ওয়াশিং কারখানাকে অবৈধ গ্যাস সংযোগের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৫০টি আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় শূন্য দশমিক ৩ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়।
এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত মেঘনাঘাটের অভিযানে তিনটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা ভেঙে ফেলা হয়। এ অভিযানের ফলে দৈনিক প্রায় ১৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। অবৈধ কারখানার মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে ৬৩ হাজার ৪৪৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে ২৯৩টি শিল্প, ৩২১টি বাণিজ্যিক এবং ৬২ হাজার ৮৩০টি আবাসিক সংযোগ রয়েছে। এই সময়ে ২৩৫ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ এবং ১ লাখ ২০ হাজার ৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments