সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে ফাহিম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম শালমারা গ্রামের রুবেল সরদারের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মত আজও বাড়ির পাশে খেলা করছিল ফাহিম। খেলার কোনো এক সময় সে পাশের খালের পানিতে পড়ে যায়। অনেক সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু আশেপাশে কোথাও তার সন্ধান পাওয়া যায়না। পরে স্থানীয়রা শিশুটিকে বাড়ির পাশের ঝোপ জঙ্গলে খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানিতে শিশু ফাহিমকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments