নববর্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন গতকাল এক প্রেস ব্রিফিংয়ে দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন।
তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ টাঙ্গাইল থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে দেশের সকল কৃষকের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করা হবে। মাহ্দী আমিন আরো উল্লেখ করেন, এ কর্মসূচির আওতায় শুধু কৃষকরাই নয়, মৎস্যজীবী ও খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন।
মাহ্দী আমিন জানান, কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এ কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য প্রশিক্ষণের সুযোগও তৈরি হবে।
তিনি বলেন, কৃষি ভর্তুকি প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মাহ্দী আমিন আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments