বিশেষ প্রতিনিধি, সিলেট : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন।
সমাজসেবা ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিশেষ অবদানের জন্য তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি।
গত শনিবার ভারতের দিল্লীর একটি পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজায় ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটি আয়োজিত অনুষ্ঠানে হিমাংশু মিত্রের হাতে এ ডিগ্রি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ৭২ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এরমধ্যে বাংলাদেশ থেকে ২ জনকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়।
এদিকে এ সম্মাননা গ্রহণ করার পর সিলেটসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিমাংশু মিত্র। তিনি সমাজের পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতায় আরো কাজ করতে চান।
তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার নয়, এই সম্মাননা গোটা বাংলাদেশের।
উল্লেখ্য, সমাজসেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কর্ম-পরিবেশের সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে হিমাংশু মিত্র সম্মানীত হয়েছেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
সমাজসেবা ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিশেষ অবদানের জন্য তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘নারীর আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি, ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, নিরন্তর কর্মসংস্থান সৃষ্টি এবং কর্ম-পরিবেশের সুরক্ষায় তার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপে উন্নয়নের অভীপ্সা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছি।’
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments