স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে ২৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যায় লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫৫তম আসর সাধুমেলা অনুষ্ঠিত হয়েছে। সাধুমেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও শিল্পীরা। বটতলার এ আয়োজনে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। বক্তব্যে তিনি বলেন ’এই বিশ্ব, বাউলদের চিন্তা-চেতনার, সাধনার ধারায় পরিবর্তিত হোক, শিল্প-সংস্কৃতির ক্ষমতায়ন ছাড়া এই বিশ্ব ভালোভাবে বাঁচতে পারবে না। কারণ অধিকাংশেরই পৃথিবীর প্রতি ভালোবাসা নাই। অধিকাংশই স্বার্থের জায়গায় চলে গেছে।’ মহাপরিচালক আরো বলেন, ‘বিশ্বের যেখানেই যেকোন হত্যাকান্ডে আমরা কষ্ট পাই, কিন্তু তার কোন প্রতিকার হয় না। এই বিশ্বকে নান্দনিক করতে, বাসযোগ্য করতে আমাদের দেশ থেকে আমরা ঘোষণা করবো- এই বিশ্বকে ধ্বংস করতে আমরা দিবো না, বরং বিশ্বকে নান্দনিক করতে বাংলাদেশ অনন্য ভুমিকা পালন করবে ‘।
মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন- ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে প্রায় ৫০ হাজার শিল্পীকে একজায়গায় করার চেষ্টা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আজ শিল্পকলা একাডেমি নানা কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ নান্দনিক ও সৃজনশীল হবে সেই প্রত্যাশা করছি’। প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধুমেলায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক ড.সৈয়দ জাহিদ হোসেন।’
অনুষ্ঠানের শুরুতেই বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী কুতুব উদ্দিন, উপমা আক্তার বৃষ্টি এবং মো: মাহাবুল ইসলাম। বিশিষ্ট শিল্পীদের গান পরিবেশনের পর শুরু হয় আলোচনা পর্ব। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের গান।
শুরুতেই জেলার বিশিষ্ঠ শিল্পীবৃন্দ বলাই শাহ, জামাল উদ্দিন, টুনটুন ফকির, সমির হোসেন, বাউল রাজিব শাহ্ এবং মো: আরিফুল হক পরিবেশন করেন দলীয় গান ‘দয়াল চাঁদ এসে’। এছাড়াও গান পরিবেশন করেন সিনিয়র শিল্পী ওমর আলী, লাভলী শেখ, তাসলিমা আক্তার, বিদ্যুৎ শীল এবং মো: মানিক।
সবশেষে পরিবেশিত হয় দলীয় সংগীত ‘মিলন হবে কতো দিনে’। দলীয় সংগীত পরিবেশন করেন নাবিয়া বিনতে মিতুল, ফারুক হোসেন, শ্রী কৃষ্ণ গোপাল, মোছা: লিমা খাতুন, মোসেলিম মিয়া, মো: জাহিদুল ইসলাম, ফাহিমা আহমেদ শিফা, আব্দুল মান্নান তালুকদার, রুমা আক্তার, মো: মিরাজ সিকদার, মো: ফারুক মিয়া, মোছা: মহিমা খাতুন, শাহ নেওয়াজ সজীব, রেজাউল করিম রেজা, আখি বেগম, মমতাজ বেগম, মো: মিজান, মিনারা হক, মো: আবু বকর সিদ্দিক, মো: নুরুল ইসলাম শেখ, মো: শাহেদ আলী, স্বর্না খান, সামসামু আলম টিটু, রুমানা ইয়াসমিন এবং প্রিয়া বিশ্বাস প্রমুখ।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments